তুরস্কের ইইউ সদস্যপদই ‘অচলাবস্থা’ থেকে উত্তরণের সমাধান: এরদোগান - দিগন্ত জার্নাল

তুরস্কের ইইউ সদস্যপদই ‘অচলাবস্থা’ থেকে উত্তরণের সমাধান: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান অচলাবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হলো আঙ্কারার পূর্ণ সদস্যপদ দেওয়া। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এরদোগান পশ্চিমা গণতন্ত্রে অতি-ডানপন্থিদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসলামবিদ্বেষী ও অভিবাসী-বিরোধী চরমপন্থি আন্দোলন ইউরোপের মূলধারায় রূপ নিচ্ছে। সিরিয়া ও ইউক্রেন সংকট ইইউর জন্য তুরস্কের প্রয়োজনীয়তা প্রমাণ করেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ইইউ যদি দ্রুত এ বাস্তবতা মেনে নেয়, তাহলে তা তাদের জন্যই মঙ্গলজনক হবে। আঙ্কারা সদস্যপদ প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত, তবে ব্যর্থ হলে তুরস্ক বিকল্প পথ বিবেচনা করবে।

উল্লেখ্য, তুরস্ক ২০ বছরেরও বেশি সময় ধরে ইইউ সদস্যপদের প্রার্থী থাকলেও ২০১৬ সালে আলোচনা স্থগিত হয়ে যায়।

an adbox will go here