তুরস্ককে ‘ভুল’ বক্তব্য না দেওয়ার সতর্কবার্তা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদানের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে, ইরান তুরস্ককে ‘ভুল তথ্য এবং অবাস্তব বিশ্লেষণ’ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সহকারী মাহমুদ হেইদারি তেহরান ও আঙ্কারার মধ্যে সম্পর্কের উত্তেজনা বাড়াতে পারে এমন মন্তব্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে, হেইদারি বলেন, “উভয় দেশের অভিন্ন স্বার্থ এবং এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায়, ভুল তথ্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের বক্তব্য দুদেশের মধ্যে মতবিরোধ সৃষ্টি করতে পারে এবং সম্পর্কের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে।
সোমবার তেহরানে তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাংগিচের সঙ্গে এক বৈঠকে, হেইদারি এসব মন্তব্য করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদানের ইরানের পররাষ্ট্রনীতি সম্পর্কে সাম্প্রতিক কড়া সমালোচনার বিষয়ে তিনি বলেন, ইসরাইলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণবাদ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি ইসলামী দেশগুলোকে ফিলিস্তিন এবং সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে, তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাংগিচ বৈঠকে বলেন, আঙ্কারা ইরানের