অনলাইন ব্যবসায় প্রতারণা রোধে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা - দিগন্ত জার্নাল

অনলাইন ব্যবসায় প্রতারণা রোধে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

দিগন্ত জার্নাল ডেস্ক :

অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধ ও গ্রাহক সচেতনতায় ৯টি নির্দেশনা জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রায় দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’ খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আদালত এ নির্দেশনাগুলো দেন।

হাইকোর্টের ৯ নির্দেশনা:
১. দেশের প্রচলিত আইন মেনে অনলাইন ব্যবসা পরিচালনা করতে হবে।
2. আইন লঙ্ঘনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা সমান আইনি সুরক্ষা পাবেন।
3. কোনো ব্যবসায়ীকে আইনসম্মত প্রক্রিয়া ছাড়া ব্যবসা বন্ধ করতে বাধ্য করা যাবে না।
4. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগকে সব অনলাইন ব্যবসা নিবন্ধনের আওতায় আনতে হবে।
5. অনুমোদন ছাড়া অনলাইন ব্যবসা চালানো যাবে না, পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য বিক্রি প্রতিরোধ করতে হবে।
6. অনলাইন ব্যবসার মালিক ও গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র যাচাই করতে হবে।
7. বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনলাইন ব্যবসায়ীদের তথ্য সংরক্ষণে ব্যবস্থা নিতে হবে।
8. গ্রাহকদের প্রতারণা থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নিতে হবে।
9. প্রতারণামূলক অনলাইন ব্যবসার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে আদালত ‘সানভিস বাই তনি’ শোরুমটি পুনরায় চালুর অনুমতি দিয়ে যথাযথ পর্যবেক্ষণের জন্য প্রতি মাসে একবার পরিদর্শনের নির্দেশ দেন।

an adbox will go here