তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মতবিনিময় সভা - দিগন্ত জার্নাল

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মতবিনিময় সভা

দিগন্ত জার্নাল ডেস্ক :

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও নদী পুনরুদ্ধারে প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের নিয়ে সোমবার রংপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশীজনরা চীন-ভারতের ভূরাজনৈতিক টানাপোড়েনের বাইরে গিয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান।

রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এতে পানি উন্নয়ন বোর্ড, পাওয়ার চায়না, রাজনৈতিক নেতা, পেশাজীবী সংগঠন, নদী সংরক্ষণ আন্দোলনের কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার চায়নার কনসালটেন্ট প্রকৌশলী মকবুল হোসেন প্রকল্পের ওপর তথ্যচিত্র উপস্থাপন করেন। পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন জানান, এ প্রকল্প কোনো ভূরাজনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি বাণিজ্যিক প্রকল্প যা পরিবেশবান্ধব এবং মানুষের কল্যাণে কাজ করবে।

সভায় উপস্থিত অংশীজনরা বলেন, তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই প্রকল্প বাস্তবায়ন শুরু করতে হবে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সোলার প্যানেলের নামে হাজার হাজার একর জমি দখলের সিদ্ধান্ত বাতিল করে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

an adbox will go here