২০২৫ সাল উপলক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা - দিগন্ত জার্নাল

২০২৫ সাল উপলক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা

নিউজ ডেস্ক, দিগন্ত জার্নাল:
খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১ জানুয়ারি২০২৫) নতুন বছর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে এবং সুন্দর আগামীর পথচলার জন্য নব উদ্যমে অনুপ্রেরণা যোগায়।”

নতুন বছরের এই বিশেষ মুহূর্তে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকার।

তিনি আরও বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শহীদদের রক্তের ঋণ এবং গত জুলাই-আগস্ট মাসে ফ্যা’সিবাদের বিরুদ্ধে অর্জিত বিজয়কে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো এবং যেকোনো স’ন্ত্রা’সবাদকে প্রতিহত করবো।”

তিনি নতুন বছরে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হওয়ার কামনা করেন এবং বলেন, “খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

an adbox will go here