সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ছাত্রীদের চেহারা শনাক্তকরণের নতুন নির্দেশনা
দিগন্ত জার্নাল ডেস্ক :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) কর্তৃপক্ষ পেশাগত পরীক্ষায় ছাত্রীদের চেহারা শনাক্তকরণের জন্য একটি নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, পরীক্ষার সময় ছাত্রীদের মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে এবং চেহারা শনাক্তকরণ প্রক্রিয়া আলাদা কক্ষে, নারী শিক্ষকের উপস্থিতিতে সম্পন্ন করতে হবে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত একটি নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়, পরীক্ষার সময় চেহারা শনাক্তকরণের জন্য ছাত্রীদের আলাদা কক্ষে নারী শিক্ষকের সহায়তায় তাদের প্রবেশপত্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখা হবে। তবে, এটি পরীক্ষার বোর্ডের সামনে করা যাবে না।
এছাড়া, কলেজ ক্যাম্পাস, হাসপাতাল অথবা ছাত্র-ছাত্রী নিবাসে কোনো শিক্ষার্থীকে তার পোশাক বা অবয়ব নিয়ে কটূক্তি করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। বিষয়টি অতীব জরুরি হওয়ায় গত সোমবার এই নোটিশ ইস্যু করা হয়।