মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৪৫ অভিবাসী আটক - দিগন্ত জার্নাল

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৪৫ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। আটককৃতদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং বাকিরা পাকিস্তানের নাগরিক।

মঙ্গলবার এসব অভিবাসীকে আটক করা হয় এবং বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানায় একেপিএস। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়। অভিযানে মোট ১১৫ বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪৫ জনকে আটক করা হয়, কারণ তারা মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করেনি। এরপর কর্তৃপক্ষ তাদের অবতরণ করতে অনুমতি দেয়নি।

an adbox will go here