যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের বড় অভিযান: দেড় শতাধিক বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি ফার্ম থেকে দেড় শতাধিক বি’স্ফো’র’ক উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এফবিআই কর্মকর্তাদের মতে, সংস্থাটির ইতিহাসে এটি এ পর্যন্ত সবচেয়ে বড় জব্দের ঘটনা। খবর ওয়াশিংটন পোস্টের।
ফার্মটির মালিক ব্র্যাড স্প্যাফোর্ডকে কিছুদিন আগে গ্রে’ফ’তা’র করা হয়েছিল। তার শোবার ঘরে একটি ব্যাগের ভেতর বি’স্ফো’র’কগুলো পাওয়া যায়। ব্যাগটির ওপর লেখা ছিল ‘নো লাইভস ম্যাটার’।
এফবিআই ধারণা করছে, ব্র্যাড কোনো সরকারবি’রো’ধী আন্দোলনের সঙ্গে যুক্ত। বি’স্ফো’র’ক ছাড়াও তার কাছে বেশ কিছু অ’নি’ব’ন্ধি’ত অ’স্ত্র পাওয়া গেছে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, ব্র্যাড প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের ছবি লক্ষ্য বানিয়ে নি’শা’না অনুশীলন করতেন।
উল্লেখ্য, এর আগেও ব্র্যাড স্প্যাফোর্ড বোমা তৈরি করতে গিয়ে ২০১১ সালে বি’স্ফো’র’ণে নিজের তিনটি আঙ্গুল হারিয়েছিলেন।
[দিগন্ত জার্নাল | সাম্যের আহবান]