কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, পাল্টা আক্রমণে ইউক্রেনের জয় - দিগন্ত জার্নাল

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, পাল্টা আক্রমণে ইউক্রেনের জয়

আন্তর্জাতিক:
রাশিয়া ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এই হামলায় অন্তত দুটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া তাদের হাই প্রিসিশন কমব্যাট ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে, যার ফলে বেশ কয়েকটি সামরিক বিমানবন্দর এবং অস্ত্রাগার বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনও পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার স্মোলেন্সক্ অঞ্চলের জ্বালানী ডিপো লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে। তবে ধ্বংসাবশেষ থেকে কিছু ব্যক্তিগত ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

এছাড়া, ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে, গত বছরে তারা রাশিয়ার প্রায় ১৩শ’ মিসাইল, ১১ হাজারের বেশি ড্রোন এবং প্রায় অর্ধশত যুদ্ধবিমান ধ্বংস করেছে।

an adbox will go here