আইভরি কোস্টে ফরাসি সেনা প্রত্যাহারের আহ্বান - দিগন্ত জার্নাল

আইভরি কোস্টে ফরাসি সেনা প্রত্যাহারের আহ্বান

আন্তর্জাতিক:
বছরের প্রথম দিনে আইভরি কোস্ট ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। ফ্রান্স একসময় আইভরি কোস্টের উপনিবেশ ছিল এবং কয়েক দশক ধরে দেশটিতে ফরাসি সেনার ঘাঁটি ছিল। তবে সম্প্রতি, আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা জানিয়েছেন যে, জানুয়ারি মাস থেকেই ধীরে ধীরে ফ্রান্সকে তাদের সেনা ঘাঁটি সরিয়ে নিতে হবে।

আইভরি কোস্টের এই পদক্ষেপের পর, মালি, বুরকিনা ফাসো, নাইজার, সেনেগাল এবং চাদসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশও ফ্রান্সকে তাদের সেনা ঘাঁটি সরানোর কথা বলেছে। প্রায় প্রতিটি দেশ এখন চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করছে। যদি আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে যায়, তবে আফ্রিকায় কেবলমাত্র দুইটি দেশে ফ্রান্সের সেনা ঘাঁটি অবশিষ্ট থাকবে।

an adbox will go here