দক্ষিণ কোরিয়ায় বিমান দু'র্ঘটনায় নি'হ'তদের পরিচয় শনাক্ত - দিগন্ত জার্নাল

দক্ষিণ কোরিয়ায় বিমান দু’র্ঘটনায় নি’হ’তদের পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক:
দক্ষিণ কোরিয়ায় বিমান দু’র্ঘটনায় নি’হ’ত ১৭৯ আরোহীর পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। খবর: দ্য গার্ডিয়ান।

পরিবহন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আরও দুই মার্কিন কর্মকর্তা তদন্তে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। দ্রুত উপসংহারে পৌঁছাতে দক্ষিণ কোরিয়ার ফেডারেল এভিয়েশন প্রশাসন, বোয়িং এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৯ ডিসেম্বর) মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে জেজু এয়ারের ফ্লাইট সেভেনসি ২২১৬। এতে ঘটে অ’গ্নিকাণ্ড ও বি’স্ফো’রণ। আরোহী ১৮১ জনের মধ্যে ১৭৯ জনই নি’হ’ত হন।

an adbox will go here