জুলাই বিপ্লবে আশুলিয়ায় গণহত্যার মামলার তদন্ত শেষ, অভিযোগ দাখিলের প্রস্তুতি - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবে আশুলিয়ায় গণহত্যার মামলার তদন্ত শেষ, অভিযোগ দাখিলের প্রস্তুতি

দিগন্ত জার্নাল ডেস্ক:

আশুলিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে চিফ প্রসিকিউটরের অফিস আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে।

এটি জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার মামলাগুলোর মধ্যে প্রথম, যার তদন্ত সম্পন্ন হলো। চিফ প্রসিকিউটর জানান, ঈদের পর আরও তিন-চারটি মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে, যার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেও একটি মামলার তদন্ত রিপোর্ট থাকবে।

আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব, তবে এর জন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। তিনি আরও জানান, জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ ট্রাইব্যুনালের হাতে রয়েছে।

an adbox will go here