আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পারভীনের নিয়োগ বাতিল - দিগন্ত জার্নাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পারভীনের নিয়োগ বাতিল

দিগন্ত জার্নাল ডেস্ক:

২৮ মার্চ ২০২৫, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগসংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকরভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবারই আইন ও বিচার বিভাগের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে আফরোজ পারভীনসহ চারজনকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তার নিয়োগ আদেশের পর আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

an adbox will go here