জামিনে এসে বাদীকে হু'ম'কি, অভিযোগ করলেন নিহত লতিফের ভাতিজা - দিগন্ত জার্নাল

জামিনে এসে বাদীকে হু’ম’কি, অভিযোগ করলেন নিহত লতিফের ভাতিজা


সৈয়দ মাকসুদুল হক | দিগন্ত জার্নাল

দিগন্ত জার্নাল ডেস্ক: বার, ৫ এপ্রিল ২০২৫ নেত্রকোনার আটপাড়া উপজেলার পাহাড়পুরে চাচা আব্দুল লতিফ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে জামিনে এসে বাদীকে প্রাণনাশের হু’ম’কি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নেত্রকোনা শহরের কুরপাড় এলাকার একটি বাসায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মামলার বাদী ও নিহতের ভাতিজা শামীম জাহান মিঠু।

তিনি জানান, গত বছরের ১২ আগস্ট পূর্ব বিরোধের জেরে তার চাচাকে কু’পিয়ে হ’ত্যা করে প্রতিপক্ষ। এরপর তিনি আটপাড়া থানায় হাসমত উল্লাহ, আলম মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে হ’ত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে মিঠু বলেন, “আসামিরা জামিনে বের হয়ে এসে আমাকে প্রাণনাশের হু’ম’কি দিচ্ছে। মামলার কয়েকজন এখনও পলাতক থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তারে তৎপর নয়। এমনকি প্রধান আসামি হাসমত উল্লাহ একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়া সত্ত্বেও এখনো বরখাস্ত হননি।”

তিনি আরও অভিযোগ করেন, “উল্টো আসামিরা এখন আমাদের বিরু’দ্ধে মি’থ্যা মা’মলায় ফাঁ’সানোর চ’ক্রান্ত করছে।”

উল্লেখ্য, ১২ আগস্ট ২০২৪ সালে পাহাড়পুর পশ্চিমপাড়ায় আব্দুল লতিফকে কু’পিয়ে হ’ত্যা করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

an adbox will go here