‘হে আল্লাহ, নির্যাতিতদের শক্তি দিন’—গাজা নিয়ে মুশফিকসহ ক্রীড়াঙ্গনের তারকাদের প্রতিবাদ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || ফিলিস্তিনের গা’জায় ইস’রাইলি দ’খলদা’রি ও ধ্বং’সযু’জ্ঞের বিরুদ্ধে এবার ক্রীড়াঙ্গনের তারকারাও সোচ্চার। গাজা উপত্যকার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও উদীয়মান খেলোয়াড় নাহিদ রানা।
মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকা জুড়ে দিয়ে লেখেন, ‘হে আল্লাহ, নির্যাতিত সবাইকে সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষাকারী হন, সাহায্যকারী হন, সমর্থক হন এবং শক্তি বাড়িয়ে দেন।’
এর আগেই গাজায় ইস’রাইলি বা’স্তি ও বোমা হা’মলার ছবি পোস্ট করে আল্লাহর কাছে ফরিয়াদ জানান মাহমুদউল্লাহ রিয়াদ। তার দোয়া ছিল—
‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারীম, হে রাহমানুর রাহীম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!’
একদিন আগে গাজার ধ্বং’সযু’জ্ঞের ছবি পোস্ট করে ক্রিকেটার নাহিদ রানা লেখেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’
এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও গাজার মা’জলু’মদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেছেন, “আজ (রোববার) আমরা যখন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন পুরো বিশ্ব মানবতার একটি কল’ঙ্কজনক দিন দেখেছে। গাজায় ইস’রাইলি বাহিনী চূড়ান্ত বর্বরতা চালিয়েছে। মানুষের লা’শ আকাশে উড়তে দেখা গেছে বোমার আঘাতে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত ইস’রাইলি হা’মলায় ফিলিস্তিনে অর্ধলক্ষাধিক মানুষ নিহ’ত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এখনও সেখানে অব্যাহত রয়েছে হা’মলা ও ধ্বং’সযু’জ্ঞ।