ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আজ ঢাকার যেসব এলাকায় কর্মসূচি চলছে - দিগন্ত জার্নাল

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আজ ঢাকার যেসব এলাকায় কর্মসূচি চলছে

প্রতিবেদক: দিগন্ত জার্নাল


সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ প্রতিনিয়ত এই বর্বরতার শিকার হচ্ছে। এই মানবতাবিরোধী গণহত্যার প্রতিবাদে আজ রাজধানী ঢাকায় রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

ঢাকায় আজ যেসব এলাকায় কর্মসূচি চলছে তা নিচে তুলে ধরা হলো:

  • সকাল ১০টা: বসুন্ধরা গেট
    (বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা)
  • বেলা ১১টা ৩০ মিনিট: যাত্রাবাড়ী মোড়
    (সাধারণ আলেম সমাজ)
  • বেলা ১১টা ৩০ মিনিট: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট
    (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা)
  • দুপুর ১২টা ৩০ মিনিট: উত্তরা বিএনএস সেন্টার
    (বৃহত্তর উত্তরা অঞ্চলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ)
  • বাদ যোহর: বায়তুল মোকাররম দক্ষিণ গেইট
    (হেফাজতে ইসলাম ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ)
  • বাদ যোহর: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ
    (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসন)
  • বিকেল ৩টা ৩০ মিনিট: মানিক মিয়া এভিনিউ
    (বিক্ষোভের আয়োজক অজ্ঞাত)
  • বিকেল ৩টা ৩০ মিনিট: প্রেসক্লাব
    (খেলাফত মজলিস)
  • বিকেল ৩টা ৩০ মিনিট: বায়তুল মোকাররম
    (বাংলাদেশ লেবার পার্টি)
  • বিকেল ৪টা: মহাখালী
    (জামায়াতে ইসলামি, ঢাকা মহানগরী উত্তর)
  • বিকেল ৪টা: রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
    (ঢাবি শিক্ষার্থী ও সমমনা ছাত্র সংগঠন)
  • বিকেল ৪টা: ইউনিসেফ, বাংলাদেশ অফিস
    (ফুলকুড়ি আসর)
  • বিকেল ৪টা ৩০ মিনিট: মিরপুর ১০ গোল চত্বরে
    (মিরপুরবাসী ও ছাত্রজনতা)
  • বিকেল ৫টা: শাহবাগ
    (ন্যাশনাল কনসার্ন পার্টি – এনসিপি)
  • বিকেল ৫টা: বায়তুল মোকাররম
    (জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ)

প্রতিটি কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন, কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ—সবই চলছে ফিলিস্তিনের মুক্তির দাবিতে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে।

দিগন্ত জার্নাল সবসময় সাম্যের আহ্বানে।

an adbox will go here