স্বপ্ন বুনন পাঠশালায় আজকের পাঠদান দৃশ্য
ফাইজা রহমান অনু
মঙ্গলবার, (৩০ এপ্রিল ২০২৫)স্বপ্ন বুনন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে পরিচালিত স্বপ্ন বুনন পাঠশালায় আজকের ক্লাস অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত পরিবেশে। নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বস্তির শিশুদের জন্য আয়োজিত এই পাঠদান পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
যারা ইচ্ছুক, তারা চাইলে ভবিষ্যতে পাঠদানের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে পারেন এই মহৎ উদ্যোগে।
স্থান: ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, নাটর ঘর লেন বস্তির পূর্ব পাশে অবস্থিত স্বপ্ন বুনন পাঠশালা।
পাঠদানের তারিখ: ৩০ এপ্রিল ২০২৫ ইং।
শিক্ষা ছড়িয়ে দেওয়ার এই কার্যক্রমে সকল শিক্ষানুরাগী ও সমাজ সচেতন মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য।