জুতা আমদানিতে শুল্ক ছাড় চেয়ে ট্রাম্পকে শিল্পপ্রতিষ্ঠানগুলোর চিঠি - দিগন্ত জার্নাল

জুতা আমদানিতে শুল্ক ছাড় চেয়ে ট্রাম্পকে শিল্পপ্রতিষ্ঠানগুলোর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফুডওয়্যার ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেইলারস অব আমেরিকা (এফডিআরএ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে, যেন জুতা আমদানির ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে ছাড় দেওয়া হয়। নাইকি, অ্যাডিডাস আমেরিকা, স্কেচার্সসহ একাধিক প্রতিষ্ঠান এই চিঠিতে সই করেছে। শিল্প সংশ্লিষ্টদের দাবি, শিশুদের জুতাসহ বিভিন্ন পণ্যে ইতোমধ্যে ২০% থেকে ৩৭.৫% পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে। নতুন শুল্কের ফলে খরচ আরও বাড়বে, যা ব্যবসা ও ভোক্তা—উভয়ের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

এপ্রিলের শুরুতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করে। এর জেরে চীন আলোচনার প্রস্তাব ‘পর্যালোচনা’ করছে বলে জানিয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে অ্যাডিডাস ও স্কেচার্স তাদের আর্থিক পূর্বাভাস স্থগিত করেছে বা প্রত্যাহার করেছে। চিঠিতে সতর্ক করা হয়েছে, অতিরিক্ত খরচের ফলে শত শত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এবং বহু পরিবার অস্তিত্ব সংকটে পড়তে পারে। সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন সাধারণ ভোগ্যপণ্যের পরিবর্তে কৌশলগত পণ্যের ওপর গুরুত্ব দিয়ে শুল্কনীতি পুনর্বিবেচনা করা হয়।

an adbox will go here