সিঙ্গাপুরে আবারও ভূমিধস জয় পিএপি’র, নতুন প্রধানমন্ত্রীর আত্মপ্রকাশ - দিগন্ত জার্নাল

সিঙ্গাপুরে আবারও ভূমিধস জয় পিএপি’র, নতুন প্রধানমন্ত্রীর আত্মপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:
সিঙ্গাপুরে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতে জয়ী হয়ে টানা ৬৬ বছরের শাসনকাল আরও দীর্ঘায়িত করেছে। নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এই বিজয়কে ‘দৃঢ় ম্যান্ডেট’ হিসেবে আখ্যা দিয়েছেন। পিএপি এবার ৬৫.৬ শতাংশ ভোট পায়, যা ২০২০ সালের ৬১ শতাংশ থেকে বেড়েছে। বিরোধী ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসন ধরে রেখেছে। নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পূর্ণ ম্যান্ডেট চেয়ে প্রচারণা চালান ৫২ বছর বয়সী অর্থমন্ত্রী ওয়াং। তিনি লি সিয়েন লুংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন, যার পরিবার দীর্ঘদিন সিঙ্গাপুরের নেতৃত্বে ছিল।

নির্বাচন শান্তিপূর্ণ হলেও তরুণদের মধ্যে জীবনযাত্রার ব্যয়, বাসস্থান সংকট ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে অসন্তোষ বাড়ছে। বিরোধীরা বলছে, রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করতে সংসদে তাদের শক্ত অবস্থান জরুরি, যদিও তারা সম্পদ ও সমর্থনের ঘাটতিতে ভুগছে।
যুক্তরাষ্ট্র নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছে।

an adbox will go here