গাজায় ক্ষুধা ও গণহত্যার অভিযোগে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান হামাসের - দিগন্ত জার্নাল

গাজায় ক্ষুধা ও গণহত্যার অভিযোগে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের বিরুদ্ধে ‘ক্ষুধা ও গণবিধ্বংস যুদ্ধ’ চালানোর অভিযোগ এনে গাজার যুদ্ধবিরতি আলোচনায় বসার কোনো অর্থ নেই বলে জানিয়েছে হামাস। মঙ্গলবার (৬ মে) এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন হামাস নেতা বাসেম নাঈম। তিনি বলেন, “যতদিন এই হত্যা-অভিযান চলবে, ততদিন নতুন যুদ্ধবিরতির কোনো অর্থ নেই।”

ইসরাইল গাজাজুড়ে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়ে বলেছে, ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণে আনা হবে, যাতে গাজার অধিকাংশ মানুষ স্থানচ্যুত হবে। ইতোমধ্যে অবরুদ্ধ গাজায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরাইলি হামলায় মঙ্গলবার ভোরে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

জাতিসংঘ মহাসচিব এই অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করে গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে চিহ্নিত করেন। ফ্রান্সও ইসরাইলের এই পরিকল্পনাকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ থেকে এ পর্যন্ত আরও ২,৪৫৯ জন নিহত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫২,৫৬৭ জনে পৌঁছেছে।

an adbox will go here