বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উদ্বেগে যুক্তরাষ্ট্র-ভারত - দিগন্ত জার্নাল

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উদ্বেগে যুক্তরাষ্ট্র-ভারত

আন্তর্জাতিক ডেস্ক:
বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে।

সোমবার (১২ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ থাকায় দলটি ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেন, “আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। তবে আমরা সবার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সব দেশেরই সম্মান করা উচিত।”

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে—এটি উদ্বেগজনক।” যুক্তরাষ্ট্র ও ভারতের এই প্রতিক্রিয়া স্পষ্ট করছে, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তের আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে গভীর পর্যবেক্ষণ।

an adbox will go here