ব্লিঙ্কেন-আবদেলাত্তির ফোনালাপ: আলোচনায় যা ছিলো
আন্তর্জাতিক:
মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান জিম্মি আলোচনা নিয়ে ফোনালাপে আলোচনা করেছেন।
বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানায়, এই ফোনকল গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য কাতারে আলোচনা শুরু হওয়ার পর হয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ব্লিঙ্কেন ও আবদেলাত্তি সিরিয়া ও গাজার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।
এছাড়া, ব্লিঙ্কেন মিশরের শান্তিরক্ষী ভূমিকা এবং মার্কিন-মিশর কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেছেন।
an adbox will go here