উপদেষ্টাকে পানির বোতল মারা ষড়যন্ত্রের অংশ, অদৃশ্য শক্তি সক্রিয়: এ্যানি - দিগন্ত জার্নাল

উপদেষ্টাকে পানির বোতল মারা ষড়যন্ত্রের অংশ, অদৃশ্য শক্তি সক্রিয়: এ্যানি

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, (১৭ মে ২০২৫) লক্ষ্মীপুর :বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলের এক উপদেষ্টাকে (মাহফুজ আলম) পানির বোতল নিক্ষেপ করা নিছক ঘটনা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, “একপক্ষকে আরেকপক্ষের সঙ্গে লাগিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং ভবিষ্যতের ভোটকে সামনে রেখে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাই এই ষড়যন্ত্রের উদ্দেশ্য। এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং একটি অদৃশ্য শক্তি এতে সক্রিয় রয়েছে এবং তা দৃশ্যমান হতে শুরু করেছে।”

শুক্রবার সকাল ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি গভীর চক্রান্তের অংশ। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে রাজনীতির পরিবেশ ঘোলাটে করতে চাইছে।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ আরও অনেক নেতা-কর্মী।

an adbox will go here