৬০০ দিন কারাগারে ইমরান, ৭০ দিনে জামিন নওয়াজ-মরিয়মের - দিগন্ত জার্নাল

৬০০ দিন কারাগারে ইমরান, ৭০ দিনে জামিন নওয়াজ-মরিয়মের

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও মরিয়ম নওয়াজ মামলা দায়েরের ৭০ দিনের মাথায় জামিন পেলেও, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ৬০০ দিনেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।

ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “ইমরান খান এখনো ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। আশা করছি, মামলার শুনানি শিগগিরই হবে।” তিনি জানান, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে মামলার দ্রুত শুনানির অনুরোধ জানানো হয়েছে। মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

এদিকে ইমরান খান টানা দ্বিতীয় দিনের মতো লাহোর-ভিত্তিক তদন্তে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ডিএসপি জাভেদ আসিফ জানান, পলিগ্রাফ, ফটোগ্রামেট্রিক ও ভয়েস-ম্যাচিং পরীক্ষার সময়সূচি ঠিক করা ছিল, কিন্তু ইমরান খান লিখিতভাবে জানান, এই পরীক্ষার মাধ্যমে তাকে ফাঁসাতে চাওয়া হচ্ছে— তাই তিনি তা মানেন না।

an adbox will go here