জাতিসংঘে খুজদার হামলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ - দিগন্ত জার্নাল

জাতিসংঘে খুজদার হামলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধি ভারতকে সরাসরি খুজদারে শিশুদের বহনকারী বাসে হামলার জন্য দায়ী করেছেন। তিনি দাবি করেন, নিষিদ্ধ সংগঠন টিটিপি, বিএলএ এবং মজিদ ব্রিগেডের মাধ্যমে ভারত এ হামলায় মদদ দিয়েছে।

পাকিস্তানি প্রতিনিধি সাইমা সেলিম বলেন, “এই হামলায় স্কুলশিশুরা প্রাণ হারিয়েছে, এবং এটি শুধু পাকিস্তান নয়, পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি।” এ সময় পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের বসতবাড়ি ও উপাসনালয়ে হামলার অভিযোগও তোলেন।

ভারতের প্রতিক্রিয়া ভারতের স্থায়ী প্রতিনিধি পারভতনেনি হরিশ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “পাকিস্তান নিজেই সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। যারা সন্ত্রাস লালন করে, তাদের পক্ষে বেসামরিক সুরক্ষার ভাষণ দেওয়ার নৈতিকতা নেই।”
পাকিস্তানের পাল্টা জবাব সাইমা সেলিম বলেন, “ভারত কাশ্মীর ও পাকিস্তানে নিরীহ মানুষ হত্যা করছে। সত্য লুকিয়ে লাভ নেই। ভারত যদি নির্দোষ হতো, নিরপেক্ষ তদন্তে রাজি হতো।”
পানি প্রবাহে বাধা তিনি আরও অভিযোগ করেন, “ভারত ২৪ কোটি পাকিস্তানির জীবনরেখা হিসেবে বিবেচিত নদীগুলোর পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে।”
সাম্প্রতিক হামলার প্রসঙ্গ সাইমা জানান, চলতি মাসের শুরুতে ভারতীয় আগ্রাসনে ৪০ জন নিহত ও ১২১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি ভারতের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ও ‘কাশ্মীরিদের দমন’ বন্ধের আহ্বান জানান।

an adbox will go here