লাখাইয়ের উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

লাখাইয়ের উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, (২৪ মে ২০২৫) ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘লাখাইয়ের উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) কালাউক উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আমিন ইকবাল এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব শিপার মাহমুদ।

বৈঠকে লাখাইয়ের সার্বিক উন্নয়ন ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সভাপতি ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ, বামৈ ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম মঞ্জুরুল আহসান, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. জুনাঈদ, মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক জহিরুল হক ও মুড়িয়াউক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন।

এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষাবিষয়ক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের খাইরুল ইসলাম তালুকদার, জামায়াতের শহীদুল্লাহ, ইসলামী আন্দোলনের আসাদুজ্জামান লিটন, বাসাসের তোফাজ্জুল হক, শিক্ষক নেতা নাজমুল হক কামাল, প্রধান শিক্ষক সেলিম বাহার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লিটন চন্দ্র সূত্রধর, উলামা পরিষদের মুফতি আব্দুল কাদির, জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক এবং ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মিসবাহ উদ্দিন সালমান।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অ্যাড. আলী নোয়াজ, মহসিন সাদেক, মাঈনুদ্দীন, নাজিম উদ্দীন রানা ও পারভেজ হাসান।

বক্তারা লাখাই উপজেলার অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জবাবদিহি প্রতিষ্ঠা, সুতাং নদী রক্ষা এবং দাঙ্গামুক্ত রাজনৈতিক সম্প্রীতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

an adbox will go here