গাজায় যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর - দিগন্ত জার্নাল

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ – ২৬ জুন ২০২৫
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় প্রায় দুই বছর ধরে চলমান সংঘর্ষের তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ম্যাক্রোঁ বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতির চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা আবারও জানিয়েছি।” একইসঙ্গে তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রসঙ্গে ম্যাক্রোঁ জানান, ফোনালাপে তিনি সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার ওপর জোর দিয়েছেন। একইসঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে উভয় নেতা একমত হন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ইরানে ইসরাইলি হামলার পর চলতি মাসের শুরুতে ফ্রান্স সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের একটি সম্মেলন বাতিল করেছিল, যা দ্বি-রাষ্ট্র সমাধানের পুনরুজ্জীবনের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছিল।তবে নেতানিয়াহুর কার্যালয় এই ফোনালাপ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য প্রকাশ করেনি।

সূত্র: জিও নিউজ, টাইমস অব ইসরাইল

an adbox will go here