আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে এআই ও আস্থা ফিরিয়ে আনা: সিইসি - দিগন্ত জার্নাল

আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে এআই ও আস্থা ফিরিয়ে আনা: সিইসি

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৫ | আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে জনগণের আস্থা পুনরুদ্ধার এবং ভোটারদের কেন্দ্রমুখী করাকে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহারকে তিনি “অস্ত্রের চেয়েও মারাত্মক” হুমকি হিসেবে বিবেচনা করেছেন।

গতকাল শনিবার খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে সিইসি বলেন,

“নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করা। মানুষ ভাবছে, আমি ভোট দিলেও কিছু হবে না, না দিলেও হবে। এই অনাস্থা দূর করে ইলেকটোরাল সিস্টেমে আগ্রহ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।”

নতুন হুমকি: সোশ্যাল মিডিয়া ও এআই অপব্যবহার

সিইসি বলেন,

“সোশ্যাল মিডিয়া এখন ফ্রি স্টাইলে চলছে। ভুল তথ্য, অপতথ্য—এগুলো নির্বাচনে বড় থ্রেট। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আমার চেহারা, কণ্ঠস্বর ব্যবহার করে আমার নামে ভুয়া বক্তব্য তৈরি করা সম্ভব।” “এই অ্যাবিউজ অফ এআই, অস্ত্রের চাইতেও ভয়ানক এক চ্যালেঞ্জ।”

গণমাধ্যমকে করলেন সহযোদ্ধা হিসেবে আহ্বান

ভুয়া তথ্যের বিরুদ্ধে প্রচলিত গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে সিইসি বলেন,

“মানুষ যেকোনো কিছু দেখলেই যেন তা যাচাই না করে শেয়ার না করে—এ বিষয়ে আপনাদের বড় ভূমিকা রয়েছে। সত্য যাচাই, ফ্যাক্টচেক করা—এগুলোর চর্চা বাড়াতে আপনাদের সহযোগিতা দরকার।”

নির্বাচন রাতের আঁধারে নয়: সিইসি’র অঙ্গীকার

সিইসি জানান,

“ডিসেম্বরে সব প্রস্তুতি সম্পন্ন করার যে নির্দেশনা এসেছে, সেটি নির্বাচন তারিখ নয়, এটা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পরিকল্পনা। আমরা চাই দিনের আলোতে সবকিছু হোক। যতদিন আমি এই পদে আছি, ইনশাআল্লাহ রাতের আঁধারে আর নির্বাচন হবে না।”

ব্যক্তিগত দায়বদ্ধতার কথা জানালেন সিইসি

নিজের নিয়ত ও অবস্থান স্পষ্ট করে সিইসি বলেন,

“৭৩ বছর বয়সে আমার আর কিছু চাওয়ার নেই। আমি যা ওয়াদা করেছি, সেটিই পালন করব। কোনো কালিমা লেপন করতে চাই না।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন

an adbox will go here