যুক্তরাষ্ট্রের ৮ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ ইসরাইলের জন্য প্রস্তুত - দিগন্ত জার্নাল

যুক্তরাষ্ট্রের ৮ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ ইসরাইলের জন্য প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করেই দখলদার রাষ্ট্র ইসরাইলের কাছে আরও ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন এই প্রস্তাব মার্কিন কংগ্রেসে উপস্থাপন করেছে।

এই প্যাকেজে রয়েছে যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টারের গোলাবারুদ, ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল, হেলফায়ার AGM-114 ক্ষেপণাস্ত্র, AIM-120C-8 এয়ার-টু-এয়ার মিসাইল, এবং গাইডেড বোমাসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। মার্কিন মজুদ থেকে সরবরাহকৃত কিছু অস্ত্র তাৎক্ষণিক দেওয়া হলেও, অধিকাংশ সরঞ্জাম সরবরাহে কয়েক বছর সময় লাগবে।

বিশ্বজুড়ে ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ চললেও যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত। বাইডেন প্রশাসনের দাবি, এটি ইসরাইলের আত্মরক্ষার জন্য প্রয়োজন। তারা গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরাইলকে সহায়তা করে যাবে।

গাজায় চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৪৫,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধবিরতির প্রস্তাবগুলোতে যুক্তরাষ্ট্র বারবার ভেটো দেওয়ায় সংকট আরও তীব্র হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইসরাইল-সমর্থক ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতৃত্বের কারণে গাজা ইস্যুতে পরিবর্তনের সম্ভাবনা নেই।
সূত্র: ডেইলি সাবাহ

an adbox will go here