শেখ মুজিবকে ফ্যা’সি’জ’মের মূল হোতা বললেন মির্জা ফখরুল
দিগন্ত জার্নাল রিপোর্ট:
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন বা’ক’শা’ল চালু করেছিলেন। তিনিই ছিলেন ফ্যা’সি’জ’মের মূল হোতা।” মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃ’ত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “অনেকে বলেন আমরা সং’স্কা’রের বিরোধী। কিন্তু সত্য হলো, সং’স্কা’রের চিন্তা আমাদের থেকেই এসেছে। ১৯৭৫ সালের আগে শেখ মুজিব যেভাবে একদলীয় শাসন চালু করেন, সেই অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশকে ফিরিয়ে আনেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মাল্টি পার্টি সিস্টেম, সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা সব তারই রাজনৈ’তিক সং’স্কা’রের ফসল।”
তিনি আরও বলেন, “অর্থনৈতিকভাবে তিনি মুক্তবাজার অর্থনীতির ধারণা দেন। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে দেন। যে দেশকে কিসিঞ্জার ‘ব’টা’মলেস বাসকেট’ বলেছিলেন, সেই দেশকেই পরে সম্ভাবনাময় হিসেবে স্বীকৃতি দেয় আমেরিকা।”
খালেদা জিয়ার সং’স্কা’রের কথা স্মরণ করে তিনি বলেন, “দেশনেত্রী প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন। এই পথ পরিবর্তনের আন্দোলনে আমরা রাজপথে থেকেছি, জেল খেটেছি।”
তিনি ‘পিআর’ বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে বলেন, “মানুষ এখনো ই’ভি’এ’ম বোঝে না, তারা পিআর বুঝবে কী করে? নতুন নতুন চিন্তা এলেও সেগুলোর সঙ্গে জাতির পরিচয় না থাকলে, তা সমস্যা তৈরি করে।”