সেপ্টেম্বরে বেলারুশে রাশিয়া-বেলারুশের পারমাণবিক মহড়া - দিগন্ত জার্নাল

সেপ্টেম্বরে বেলারুশে রাশিয়া-বেলারুশের পারমাণবিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫),আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি পাঁচ দিনব্যাপী ‘জাপাদ ২০২৫’ সামরিক মহড়া বেলারুশে অনুষ্ঠিত হবে, যেখানে যৌথভাবে অংশ নেবে রাশিয়া ও বেলারুশের সামরিক বাহিনী। বুধবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে জানিয়েছে গণমাধ্যম ইকোনমিক টাইমস

মহড়ায় নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’-এর সক্ষমতা যাচাই করা হবে। মাঝারি পাল্লার এই হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে চলতে পারে এবং ছয়টি ওয়ারহেডসহ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি বিনা বাধায় সর্বোচ্চ ৩ হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে। মস্কোর দাবি, বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই।

গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় ‘ওরেশনিক’। চলতি বছরের শেষ নাগাদ বেলারুশে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনাও রয়েছে রাশিয়ার।

an adbox will go here