হাফিজনগরে ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩,১৪, ১৫ নভেম্বর
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | মুন্সীগঞ্জের হাফিজনগর দিঘীরপাড়ে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিন দিনব্যাপী ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ আয়োজন অনুষ্ঠিত হবে মাদানী কমপ্লেক্স প্রাঙ্গণে। ইসলামী জোড়ে সহীহ ঈমান-আমল, তাসাউফ ও আত্মশুদ্ধি, তালিম ও দাওয়াত বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ১৬ নভেম্বর রবিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে এ ইসলামী জোড়ের সমাপ্তি হবে। বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর দৌহিত্র ফকীহুল মিল্লাত, আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী (হাফিজাহুল্লাহ), ভারত থেকে জোড়ে তাশরিফ আনবেন।
এছাড়া আখেরী মোনাজাতে উপস্থিত থাকবেন আল্লামা মুফতী হাফীজুদ্দীন হাফিজী (দামাত বারাকাতুহুম), যিনি নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শায়েখুল হাদিস মানিকনগর ঢাকা এবং মহাসচিব ও প্রধান মুফতী, জামিয়াতুল আসাদ আল-ইসলামিয়া ঢাকা।
আয়োজনটি পরিচালনা করছে মাদানী মজলিস বাংলাদেশ। আয়োজকরা জানিয়েছেন, ইসলাহী জোড়ে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় বিছানাপত্র সঙ্গে নিয়ে আসবেন।