পালিয়ে বেড়ানো ছাত্রকে পরিবারের কাছে পৌঁছালেন ওসি ও আইনজীবী - দিগন্ত জার্নাল

পালিয়ে বেড়ানো ছাত্রকে পরিবারের কাছে পৌঁছালেন ওসি ও আইনজীবী

মাদ্রাসা ছাত্র উদ্ধার, ফরিদগঞ্জ বাস টার্মিনাল, ওসি নিজাম উদ্দিন, আইনজীবী শাকিল, নিখোঁজ কিশোর

ডেস্ক রিপোর্ট । সারাদেশ । রোববার, ১৬ নভেম্বর ২০২৫

ঢাকার গাবতলীর একটি মাদ্রাসা থেকে পালিয়ে আসা ১২ বছরের ছাত্রকে চাঁদপুরের ফরিদগঞ্জ বাস টার্মিনাল থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া ও আইনজীবী আবদুল আহাদ শাকিল। দুই দিন ধরে নিখোঁজ থাকায় উদ্বিগ্ন পরিবারের মুখে ফিরেছে স্বস্তি।

শীতের গভীর রাত। সময় তখন রাত ১২টা। চাঁদপুরের ফরিদগঞ্জ বাস টার্মিনালে ঢাকার গাবতলীর একটি মাদ্রাসা থেকে পালিয়ে আসা ১২ বছরের এক ছাত্রকে দেখতে পান লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি আবদুল আহাদ শাকিল। তিনি বিষয়টি রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়াকে জানান।

দুই দিন ধরে ছেলেটিকে না পাওয়ায় পরিবার ছিল চরম উদ্বিগ্ন। খবর পেয়ে মানবিক সিদ্ধান্ত নেন ওসি নিজাম—শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছানো হবে।

কথোপকথনে ছাত্রটি জানায়, তার বাড়ি সোনাপুর ইউনিয়নে। পরে রাত ১টা ৪৫ মিনিটে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল কিশোরের বাড়ি পৌঁছে দেয়। সন্তানকে ফিরে পেয়ে পরিবারের সবাই আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

Home » মাদ্রাসাছাত্র উদ্ধার
an adbox will go here