মাগুরায় শহিদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার মাগুরায় রাব্বির পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা প্রকাশ করেন এবং কন্যার জন্য মাসিক ভাতার ঘোষণা দেন।
মাগুরায় শহিদ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার খোঁজ-খবর নিতে এবং পরিবারের পাশে দাঁড়াতে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে যান। এই সময় প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এছাড়া, শহিদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার পক্ষ থেকে কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষণা দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মো. মোকছেদুল মোমিন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, ছাত্রদল নেতা মশিউর রহমান মোহান এবং আব্দুল্লাহ আল মিসবাহ।
প্রধান অতিথি আশরাফ উদ্দিন বকুল শহিদ রাব্বির কন্যার জন্য সহায়তা প্রদান করে তার পরিবারকে সমর্থন জানিয়েছেন।