চাঁদপুর মতলব উত্তরে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত
চাঁদপুর প্রতিনিধি । সারাদেশ । শনিবার ,২২ নভেম্বর ২০২৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ২১ নভেম্বর দিনব্যাপী দলের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেছেন। শুক্রবার দুপুরে খন্দকার কান্দিতে সাবেক তথ্য- সংস্থাপন প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচির পালিত হয় । এসময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লা, সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আহসানুল হক ফটিক, আতিক উল্ল্যা আতিক ও গোলাম হোসেনের কবরও জিয়ারত করা হয় ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারী পারভেজ আলম পাভেল , বন ও পরিবেশ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ত্রাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল শিকদার, ছেংগারচর পৌর BNP’র সহসাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা, শাদুল্লাপুর ইউনয় যুবদলের সাবেক আহ্ববায়ক কাইয়ূম মুন্সি, জিসান আহম্মদসহ আরও অনেকেই।
এসময় পারভেজ আলম পাভেল বলেন, আমরা প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে আসন্ন নির্বাচনের প্রস্থুতি কার্যক্রম শুরু করেছি । পূর্বসূরীদের আদর্শ ,ত্যাগ ও সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করেছে , জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালী করার দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি ।