খালেদা জিয়ার লন্ডন যাত্রা: বিমানবন্দরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা - দিগন্ত জার্নাল

খালেদা জিয়ার লন্ডন যাত্রা: বিমানবন্দরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা

দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাত্রা করবেন। তাকে বিদায় জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে আসবেন, যা নিরাপত্তার জন্য সতর্কাবস্থার সৃষ্টি করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বিমানবন্দরের বাইরে ও ভেতরে নিরাপত্তার জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সোয়াত, গোয়েন্দা সংস্থার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। বিমানবন্দর এলাকায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক অবস্থা সৃষ্টি হলেই তল্লাশি চালানো হবে।

an adbox will go here