খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ তারেকে - দিগন্ত জার্নাল

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ তারেকে

খালেদা জিয়া, তারেক রহমান, প্রধান উপদেষ্টা, ইউনুস, এভারকেয়ার, বিএনপি, বাংলাদেশ, লনন্ডন

অনলাইন ডেস্ক । জাতীয় । শনিবার , ২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ধন্যবাদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই এক মানবিক বার্তা এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা জানান, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত অগ্রগতি তিনি নিয়মিতভাবে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস।

এদিকে, প্রধান উপদেষ্টার এই বিবৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি লেখা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, খালেদা জিয়াকে ঘিরে ড. ইউনূস যে সৌজন্য ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে জড়িত।

খালেদা জিয়ার সিসিইউতে চিকিৎসা চলছে এবং মেডিকেল বোর্ড তাঁর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে।

Home » খালেদা জিয়া হাসপাতালে
an adbox will go here