ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের - দিগন্ত জার্নাল

ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প, ইরান সংকট, হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা , মধ্যপ্রাচ্য, রাজনীতি,আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক । সোমবার, এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিকে ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ABC News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে কয়েক সপ্তাহ নয়, কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান ইতোমধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রতিদিন তাদের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।” তিনি দাবি করেন, দেশটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের ওপর সম্ভাব্য হামলা এবং বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করার হুমকিতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানের পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়ে এবং তেলের দাম বেড়ে যায়।

পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প কয়েক দফা আলটিমেটাম দেন। সর্বশেষ তিনি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বলেন, এর মধ্যে ইরান কোনো পদক্ষেপ না নিলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে।

একই দিনে The Wall Street Journal-কে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই হুঁশিয়ারি দেন।

এদিকে রাশিয়া ও চীনসহ বিভিন্ন দেশ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

Home » ট্রাম্প ইরান হুমকি
an adbox will go here