আজ চার অঞ্চলে ঝড়-বৃষ্টি, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভবনা - দিগন্ত জার্নাল

আজ চার অঞ্চলে ঝড়-বৃষ্টি, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভবনা

বাংলাদেশ, আবহাওয়া, ঝড়ের পূর্বাভাস, বজ্রবৃষ্টি, নদীবন্দর সতর্কতা, ৬০ কিমি বেগে ঝড়, আবহাওয়া খবর

আবহাওয়া ডেস্ক । শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

দেশের চার অঞ্চলে আজ ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এই সময় দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুম পরিবর্তনের কারণে এমন অস্থির আবহাওয়া তৈরি হচ্ছে। পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

তাই নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

Home » আবহাওয়া ঝড় বৃষ্টি সতর্কতা
an adbox will go here