কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম ঘোষণা - দিগন্ত জার্নাল

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম ঘোষণা

কোস্ট গার্ডের জাহাজের নাম পরিবর্তন, বাংলাদেশ কোস্ট গার্ড, বিসিজিএস অদম্য বাংলা, বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস নুরুল ইসলাম, জাহাজের নতুন নাম

দিগন্ত জার্নাল ডেস্ক: শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের আগের নাম ছিল ‘জয় বাংলা’ এবং বাকি চারটি জাহাজের নাম ছিল জাতীয় চার নেতার নামে। নতুন নাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস ফিরোজ কবীর। বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম বিসিজিএস নুরুল ইসলাম।

এ ছাড়া বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস এম হুমায়ুন কবীর। অন্যদিকে, বিসিজিএস কামরুজ্জামানের নতুন নাম নির্ধারণ করা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।

Home » কোস্ট গার্ডের জাহাজের নাম পরিবর্তন
an adbox will go here