ডিসেম্বরে একদিনের ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ - দিগন্ত জার্নাল

ডিসেম্বরে একদিনের ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ

টানা চার দিনের ছুটি, মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর, চাকরিজীবীদের ছুটি

দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য রয়েছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। মাত্র একদিন বাড়তি ছুটি নিতে পারলেই এই সুযোগ কাজে লাগাতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে এদিন একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

বছরের শেষ দিকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। কেউ কেউ এই সময় বার্ষিক ছুটিও কাটান। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ ভ্রমণের ভালো সুযোগ তৈরি করতে পারে।

তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে।

Home » ডিসেম্বর ছুটি ২০২৬
an adbox will go here