গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন প্রয়োজন: নজরুল ইসলাম খান - দিগন্ত জার্নাল

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন প্রয়োজন: নজরুল ইসলাম খান

দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়া, প্রতিষ্ঠান এবং আইন-কানুনের সংস্কার প্রয়োজন, যাতে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া যায়। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার দ্রুত সংস্কারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং জনগণের দুর্ভোগ কমানোর চেষ্টা করবে।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার পরে নির্বাচন আয়োজন সম্ভব। তিনি নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করার আহ্বান জানান এবং আগামী দিনের জন্য কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

an adbox will go here