খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন তিনি - দিগন্ত জার্নাল

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন তিনি

দিগন্ত জার্নাল ডেস্ক:
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুতই উন্নতি হচ্ছে। তার সফরসঙ্গী এবং উপদেষ্টা এনামুল হক চৌধুরী রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়া এখন নিজের উদ্যোগে সামান্য হাঁটতেও পারছেন, যা তার শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিত।

এনামুল হক আরও বলেন, হাসপাতালেও তিনি দেশের খোঁজখবর নিয়েছেন এবং জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতি কী।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন।” তিনি জানান, খালেদা জিয়াকে চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং তার স্বাস্থ্যের উন্নতি ঘটছে।

এদিকে, খালেদা জিয়াকে দেখতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমানও হাসপাতালে গিয়েছিলেন।

খালেদা জিয়া গত ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তারেক রহমান ও জোবাইদা রহমান। মা-ছেলের মিষ্টি মিলনের মুহূর্তটি সেখানকার পরিবেশে আবেগঘন এক দৃশ্য তৈরি করে।

an adbox will go here