বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ২৭ - দিগন্ত জার্নাল

বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে অন্তত ২৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে জানানো হয়েছে, বেলুচিস্তানের কাছি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীদের ওপর নজরদারি চালিয়ে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতরা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের বিরুদ্ধে স’ন্ত্রা’সী কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযানের সময় তাদের একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহ চালিয়ে আসছে। এই প্রদেশে গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর অবস্থিত, যেখানে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। দেশটির সেনাবাহিনী প্রদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর প্রতিজ্ঞ বলে জানিয়েছে আইএসপিআর।

an adbox will go here