চীনা রাষ্ট্রদূত: জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ হবে - দিগন্ত জার্নাল

চীনা রাষ্ট্রদূত: জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ হবে

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন জানিয়েছেন, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে এবং ঢাকা ও আশপাশের শহরের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন করছে।

রোববার গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ওয়ামি স্ট্রাস্ট মাঠে চীন ও জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

চীনা রাষ্ট্রদূত বলেন, “চীন সরকারের পক্ষ থেকে গাজীপুরের জনগণের জন্য শীতের কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। শীতকালীন তাপমাত্রা কমে যাওয়ায় অনেকের জীবন দুরূহ হয়ে পড়েছে, তাই এই কম্বল শীত নিবারণে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতের আমিরকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের মানুষকে সহায়তা করার সুযোগ করে দিয়েছেন। আমি ওয়ামি স্কুল পরিদর্শন করে খুশি হয়েছি, এখানে অনেক এতিম শিক্ষার্থী পড়াশোনা করছে। জামায়াত ইসলামীর মাধ্যমে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা চীনের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে সহায়তা দেব এবং ভবিষ্যতে চীন সফরের জন্য এতিম ও শিক্ষকদের আমন্ত্রণ জানাব।”

চীনা রাষ্ট্রদূত বলেন, “চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ভালো রয়েছে এবং আমরা দুই দেশের বন্ধন আরও মজবুত করার চেষ্টা করছি।” তিনি চীনের বর্ষপূতিতে বাংলাদেশের জনগণকে আমন্ত্রণ জানিয়ে কম্বল ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন