গঙ্গাস্নান নিয়ে খাড়গের কটাক্ষ, পাল্টা প্রতিক্রিয়া বিজেপির - দিগন্ত জার্নাল

গঙ্গাস্নান নিয়ে খাড়গের কটাক্ষ, পাল্টা প্রতিক্রিয়া বিজেপির

দিগন্ত জার্নাল ডেস্ক:
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাকুম্ভে পূণ্যস্নান করার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার এই স্নান নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। খাড়গে বলেন, “গঙ্গাস্নান করলে দারিদ্র্য দূর হয় না বা মানুষের পেট ভরে না।”

তিনি অভিযোগ করেন, বিজেপি নেতারা এখন স্রেফ ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছেন। খাড়গে জানান, “ধর্মের নামে গরিবদের বঞ্চনা মেনে নেওয়া হবে না। তারা এত পাপ করেছেন যে শত জন্মেও স্বর্গে যেতে পারবেন না।” তবে তিনি দাবি করেন, কারও বিশ্বাসে আঘাত করার ইচ্ছা তার নেই।

বিজেপির পক্ষ থেকে সম্বিত পাত্র এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেন, “খাড়গের বক্তব্য কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত করেছে। মহাকুম্ভ বিশ্বের গর্ব, অথচ কংগ্রেস নেতারা এটিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন।”

মহাকুম্ভ স্নান ঘিরে এই মন্তব্য-বিতর্কে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

an adbox will go here