বরখাস্ত ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলায় বিচার শুরু - দিগন্ত জার্নাল

বরখাস্ত ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলায় বিচার শুরু

দিগন্ত জার্নাল ডেস্ক:
সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। শুনানির সময় ১৬ মিনিট তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

সকাল ১০:৩০টায় আদালতে হাজির হন তাপসী তাবাসসুম ঊর্মি। বেলা ১১:২৩টায় বিচারক এজলাসে উঠলে তার মামলার অভিযোগ গঠন শুনানি শুরু হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে ১৬ মিনিট শুনানির পর বিচারক মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন।

গত ৮ অক্টোবর শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২৮ নভেম্বর আদালত তাকে হাজির হতে সমন জারি করে। আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়।

অভিযোগে বলা হয়েছে, ৫ অক্টোবর তিনি শহিদ আবু সাঈদ, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্র-গণআন্দোলন প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার বিচার কার্যক্রম শুরু হবে, যেখানে অভিযোগের সত্যতা যাচাই করে রায় দেওয়া হবে।

an adbox will go here