যুবসমাজের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করতে ব্যতিক্রমী উদ্যোগ - দিগন্ত জার্নাল

যুবসমাজের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করতে ব্যতিক্রমী উদ্যোগ

আব্দুল্লাহ ইউসুফ:
দেশের যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করতে মাদানী মজলিস বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ আবাসিক এলাকায় এক বিশেষ ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় একশত যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
মাদানী মজলিস বাংলাদেশের সভাপতি এবং আওলাদে রাসুল ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর খলীফা পীরে কামেল শাইখুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন (দা. বা.)। তিনি আবেগপূর্ণ বয়ানে যুবকদের আল্লাহর দিকে প্রত্যাবর্তন, নিয়মিত নামাজ আদায়, যাবতীয় পাপ কাজ বর্জন, বিশেষত মাদক পরিহার এবং মা-বাবার খেদমতের গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেন।

মোনাজাত ও ভবিষ্যৎ পরিকল্পনা
মজলিসে উপস্থিত যুবকদের অধিকাংশই দীনী চেতনায় উদ্বুদ্ধ হয়ে গোনাহমুক্ত জীবন গঠনের অঙ্গীকার করে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের মজলিস আয়োজনের পরিকল্পনা রয়েছে। আলোচনা শেষে দেশ, জাতি ও যুবসমাজের কল্যাণ কামনা করে দীর্ঘ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

➡️ যুব সমাজের ধর্মীয় ও নৈতিক উন্নয়নে এমন উদ্যোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে দিগন্ত জার্নালের সঙ্গেই থাকুন।

an adbox will go here