এসপি তানভীর সালেহীন ইমন ৭ দিনের রিমান্ডে - দিগন্ত জার্নাল

এসপি তানভীর সালেহীন ইমন ৭ দিনের রিমান্ডে

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানীর নিউমার্কেট থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গোয়েন্দা পুলিশ গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে তাকে আটক করে। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় এবং ১৯ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

an adbox will go here