পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা জটিল, উভয় ফুসফুসে নিউমোনিয়া - দিগন্ত জার্নাল

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা জটিল, উভয় ফুসফুসে নিউমোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। ৮৮ বছর বয়সী পোপ দীর্ঘদিন ধরে শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন, যা নিউমোনিয়ায় রূপ নিয়েছে। চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভ্যাটিকান জানিয়েছে, তার দুই ফুসফুসে নিউমোনিয়া শনাক্ত হয়েছে, যা অতিরিক্ত ওষুধ প্রয়োগের প্রয়োজনীয়তা তৈরি করেছে। তার ক্লিনিক্যাল অবস্থা এখনও জটিল। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি মনোবল ধরে রেখেছেন এবং শুভাকাঙ্ক্ষীদের তার জন্য প্রার্থনা করতে বলেছেন।

পোপের শারীরিক অবনতির কারণে রোববার পর্যন্ত তার সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে। তিনি আগে থেকেই ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন, ২১ বছর বয়সে প্লুরিসির কারণে তার এক ফুসফুসের অংশ অপসারণ করা হয়েছিল। ফলে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তার বেশি।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন